Oplus_131072

ময়মনসিংহ: আবারো সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো দেশে। মারা গিয়েছেন দুইজন।

ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রা এবং সিএনজিচালিত অটোরিকশার দুইজন যাত্রী নিহত হয়েছেন। এবং এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ছয়জন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত এবং আহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ।

প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি নিয়ে জানান, মহাসড়কের পাশে একটি মাহিন্দ্রা দাঁড়িয়ে ছিল। এই সময় ময়মনসিংহের দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি।

একই দিক থেকে আসা ইউনাইটেড পরিবহনের একটি বাস প্রথমে মাহিন্দ্রাটিকে সজোরে ধাক্কা দেয়। পরে বাসটির সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুতর আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা যায়, বাসের চালক হঠাৎ করেই অজ্ঞান হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে চালকের সহযোগী বাসটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও সেটা আনতে পারেননি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *