ঢাকা: দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশু মারা গেছে। এই সংখ্যা নিয়ে মৃতের সংখ্যা পৌঁছালো ৯৪৮ জনে। এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ জনের।
আজ, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে এক বার্তায় এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে সন্দেহজনক হামে দুজন মারা গেছে। এই নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৮ জনে।
এছাড়া, নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫২ জনের। একই সঙ্গে নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে এক হাজার ২৪৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৭২৫ জন।
এবং, একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২০ হাজার ৩৯৫ জন।
