রাজশাহী: রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) টানা সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কোন কোন এলাকায় বিদ্যুৎ থাকবে না?

তালাইমারী, মতিহার, ধরমপুর, ফুলতলা, সোরাফানের মোড়, কাজলা, বিনোদপুর, মির্জাপুর, মকবুল হাওলাদারের মোড়, মাছোপাড়া, বেলদারপাড়া, ঢাকা বাসস্ট্যান্ড, বটতলা এবং তৎসংলগ্ন এলাকা।

তবে কাজ যদি আগে শেষ হয় তাহলে বিদ্যুৎ সরবরাহ চালু করে দেয়া হবে বলে জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *