ঢাকা: বাংলাদেশ আওয়ামী যুবলীগের লক ডাউন কর্মসূচিকে সফল করতে বাংলাদেশ আওয়ামী লীগ একাত্মতা ঘোষণা করেছে।
খুনি-ফ্যাসিস্ট ইউনূস সরকারের মতো একই ধারাবাহিকতায় বর্তমান সরকার অবৈধ ও অসাংবিধানিক ট্রাইব্যুনালের মাধ্যমে প্রহসনমূলক বিচার প্রক্রিয়া চলমান রেখেছে।
আগামীকাল রবিবার তথা ২০ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় লকডাউন ডাক দিলেন শেখ হাসিনা।
উল্লেখযোগ্য যে, শুক্রবার রাতে দিল্লিতে আওয়ামী লীগের বিশ্ব নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন শেখ হাসিনা। সেখানেই এই সিদ্ধান্ত জানান নেত্রী।
রবিবার আওয়ামী লিগ লকডাউন পালনের সিদ্ধান্ত নিয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দলের নেতা কর্মীদের গণহারে গ্রেফতারের প্রতিবাদ, শেখ হাসিনাসহ পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা এবং প্রহসনের সাজা প্রত্যাহারের দাবিতেই এই কর্মসূচির আয়োজন।
উল্লেখযোগ্য যে, আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলিগ রবিবার ঢাকায় লক ডাউন কর্মসূচি পালনের সিদ্ধান্ত আগেই নিয়েছিল। তারা জানিয়েছিলো ২০ সেপ্টেম্বর ঢাকা লকডাউন।
এবং শুক্রবার রাতে শেখ হাসিনার বৈঠকে ঠিক হয়েছে লকডাউন কর্মসূচি গোটা আওয়ামী লিগ পরিবার মিলে পালন করবে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের এই ‘লক ডাউন’ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগ।
একইসাথে এই কর্মসূচি সফল ও সার্থক করতে বাংলাদেশ আওয়ামী লীগ তার এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের সকল স্তরের নেতাকর্মীর প্রতি উদাত্ত আহ্বান জানায়।
