রাঙামাটি: ১৮ সেপ্টেম্বর তারিখে রাঙামাটির সাজেক যাওয়ার পথে প্রকাশ্যে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৬ জন পর্যটককে আটক করে পুলিশ।
কোনো নাশকতা করেনি তারা, বোমাবাজি নয়, খুন নয়, জঙ্গী হামলা নয়। শুধু জয় বাংলা স্লোগান- এটাই সবচেয়ে বড় অপরাধ।
এই ‘জয় বাংলা’ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বড় ঐতিহাসিক ও অনুপ্রেরণামূলক স্লোগান।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে এবং সাহস জোগাতে এই স্লোগান প্রধান ভূমিকা রেখেছিল।
এই জয় বাংলা বাঙালির মনে ঐক্য ও দেশপ্রেম তৈরি করেছিল। এই জয় বাংলা পাকিস্তানিদের হৃদয়ে কাঁপন ধরিয়েছিলো এবং এখনো ধরায়।
আর তাই ‘শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়ার পর রাঙ্গামাটির সাজেকে ৬ পর্যটককে আটক করেছে সাজেক পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চাঁদের গাড়িতে করে সাজেক যাওয়ার পথে বাঘাইহাট বাজার এলাকা অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- আটককৃত পর্যটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বড়চাল গ্রামের . জামাল হোসেনের ছেলে ফারদিন এহসান হৃদয় ও মৃত দারু মিয়ার ছেলে ইয়াছিন (৩২), হবিগঞ্জের কমলানগর এলাকার জয়দেব পালের ছেলে সুশান্ত পাল ও তাজুল ইসলামের ছেলে হারুন ইসলাম তুষার (২৩), সালাউদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩), পটুয়াখালীর পশ্চিম সুবিদখালীর আনিছুর রহমান ছেলে মো. সাইফুল ইসলাম (২৭)।
জানা যায়, সাজেকগামী ৬ পর্যটক একটি চাঁদের গাড়িতে করে সাজেক যাওয়ার পথে বাঘাইহাট বাজার এলাকা অতিক্রম করার সময় গাড়িতে থাকা অবস্থায় স্লোগান দেওয়া শুরু করেন।
পর্যটকদের বহনকারী গাড়িটি সাজেক থানার সামনে পৌঁছালে সাজেক থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ পর্যটককে তৎক্ষণাৎ আটক করে।
আজ, শনিবার (১৮ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করার কথা ছিলো। এখনো কোনো খবর পাওয়া যায়নি এই বিষয়ে।
