কুমিল্লা: ১৩ বছরের অপ্রতিমকে হত্যার ঘটনাটায় গোটা দেশ শোকস্তব্ধ। মূলত এই খুনের পেছনে কি শুধু আইফোনটাই নাকি অন্য কোনো রহস্য রয়েছে? সন্দেহ প্রকাশ করছে জনগণ।

বিশ্ববিদ্যালয় শিক্ষক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের জানাজা সম্পন্ন হয়েছে।

আজ, রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

কোটবাড়ির গন্ধমতিতে তার দাফন চলছিল। হয়তো হয়ে গেছে ইতিমধ্যে।

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয়ে যায় ১৩ বছর বয়সী অপ্রতিম। তারপর জঙ্গল থেকে তার লাশ উদ্ধার হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিলো। মুখটা কালো হয়ে ছিলো।

হত্যাকাণ্ডের ঘটনায় তিনজন ঘাতককে এখন অবধি আটক করা হয়েছে।

হত্যাকাণ্ডের সঙ্গে তুহিন নামে এক যুবকের যোগ থাকতে পারে। ওই যুবকই বিকেল থেকে অপ্রতিমের সঙ্গে ছিল। সে পুলিশ হেফাজতে রয়েছে।

এছাড়া আনাস ও ফাহিম নামে আরও দুইজনকে আটকের তথ্য পাওয়া গেছে। এ নিয়ে আজ দুপুর ১২টায় বিস্তারিত জানাবে পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *