ঢাকা: প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করলেই টুঁটি চিপে ধরবে সরকার।

জ্বালানি তেলের দাম বেড়েছে। সরকারের এই তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।

তিনি সাহস করে দলে থেকেই প্রতিবাদ করেছেন। আর তার ফলটাও পেয়ে গেলেন।

এই নিয়ে চরম ভোগান্তিতে এখন। তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।

রবিবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষর করা নোটিশে সাজ্জাদ হোসেনকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে পোস্ট দিয়েছিলেন সাজ্জাদ হোসেন।

সেখানে তিনি লেখেন, ‘ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।’

এই পোস্টের পরেই তাঁকে শো-কজের নোটিশ দেওয়া হয়। যদিও নোটিশে ফেসবুক পোস্টটির সরাসরি উল্লেখ করা হয়নি।

সেখানে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে ‘সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগ উঠেছে।

নোটিশে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না’, এ বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *