ঢাকা: হাম, ডেঙ্গুতে প্রতিদিন মৃত্যু আছেই। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৬ জন মারা গিয়েছে।

এবং গত ১৫ মার্চ থেকে আজ ২১ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৬২ জন শিশুর মৃত্যু হয়েছে।

এবং নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।

এই একই সময়ে তথ্য বলছে, নতুন করে সন্দেহ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরো ১ হাজার ৩০৫ জন।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২২১ জন এবং গত ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা হচ্ছে‌১ লক্ষ ৮১ হাজার ৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা বলা হচ্ছে ৮৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ৬৪৬ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *