Pouring milk in the glass on the background of nature.

ঢাকা: নিত্যপণ্যের বাড়তি দামের চাপের মধ্যেই এবার বেড়েছে প্যাকেটজাত তরল দুধের দাম। প্রতি লিটারে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো।

শিশুর পুষ্টির অন্যতম প্রধান এই খাবার কিনতেও এখন হিমশিম খাচ্ছেন অনেক অভিভাবক।

দেশের বাজারে প্রায় সব ব্র্যান্ডের প্যাকেটজাত তরল দুধের দামই বেড়েছে।

উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।

বাজারে বর্তমানে মিল্কভিটার এক লিটার প্যাকেটজাত তরল দুধ বিক্রি হচ্ছে ১১০ টাকায়। গত মাসে পণ্যটির দাম ১০ টাকা বাড়ানো হয়। একই সময়ে আধা লিটার প্যাকেটের দাম ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে ফার্ম ফ্রেশ, আড়ং ও প্রাণ ডেইরির আধা লিটার প্যাকেটজাত তরল দুধ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। এসব ব্র্যান্ডের এক লিটার প্যাকেটের দাম ১১০ থেকে ১১৫ টাকা।

এদিকে, খুচরা বিক্রেতারা বলছেন, দাম বাড়ার পর প্যাকেটজাত তরল দুধের বিক্রি কমেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *