ঢাকা: রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। প্রতিদিন দুর্ঘটনা, আগুন এইসব আছেই।
অগ্নিকাণ্ডের খবর পেয়েই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার রাত ১২টা ২০ মিনিটের দিকে নাজিরা বাজারের হক বেকারির গলির একটি চারতলা ভবনের তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, ভবনটির তৃতীয় তলায় একটি জুতার কারখানা ছিল। তবে আগুনে আহত বা নিহত হওয়ার কোনো খবর নেই।
এত রাতে কীভাবে এখানে আগুন লাগলো? কারো কারসাজি কিনা এই বিষয়ে কিছুই জানা যায়নি।
