ঢাকা: ডার্বি ককটেল নাসির বলেছেন, তাদের দাবি মেনে নিলে আর ককটেল ফুটবে না! খুব সুন্দর কথা তিনি তো নিজেই স্বীকারোক্তি দিয়েছেন! বিস্ফোরক আইনে তার বিচার হওয়া উচিত। হবে বিচার?

৩ দাবি মানলে ঢাকা শহরে আর ক’ক’টে’ল ফুটবে না বলে সরকারকে রীতিমতো হুমকি দিয়েছেন ডার্বি নাসির। আর সরকার ফ্যাকাশে চোখে তাকিয়ে আছে।

দেশে একের পর এক গুরুত্বপূর্ণ জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটছে বিগত কয়েকদিন ধরেই।

দেশে যতো ককটেল ফাটাচ্ছে এই চিলড্রেনস ডার্বিদের কাজ। জনগণের পবিত্র আমানত ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে ককটেল ফাটিয়ে বিক্ষোভ করা একধরনের ফৌজদারী অপরাধ।

কোনো ন্যায় সঙ্গত দাবী আদায়ে গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে জনগণ বিক্ষোভ করতেই পারে।

দেশে অরাজকতা সৃষ্টিতে শিশু পার্টির এই টোকাইরা সচেষ্ট রয়েছে। সেটা আরো একবার নিজের কথা দিয়েই প্রমাণ করে দিলেন ককটেল নাসির।

সরকার তিন দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ককটেল ফুটবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেছেন, ‘আওয়ামী লীগকে (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বাদ দেওয়া, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার… আমরা তো এই তিনটা দাবিতে রাজপথে আছি।

গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে এনসিপির প্রতিবাদ মিছিল শেষে এই বক্তব্য দেন।

নেভি গলিতে দাঁড়িয়ে দেওয়া এই বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী মূলত বোঝাতে চেয়েছেন, তাদের দাবি মানলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, আর দলটি নিষিদ্ধ হলে তাদের কর্মীরাও (আওয়ামী লীগের) ককটেল মারার সুযোগ পাবেন না।

অর্থাৎ ককটেল তারাই ফুটাচ্ছে। অরাজকতা তারাই সৃষ্টি করছে।

তিনি আরো বলেন, গতকালও দুটি মিছিল হয়েছে। আওয়ামী লীগকে (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বাংলাদেশে বাদ দিতে হলে সংস্কার দরকার। ১১ দলীয় জোট এটাই তো বলে আসছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *