ফরিদপুর: ওরা সনাতনীদের সুরক্ষা, নিরাপত্তার কথা বলে গলাবাজি করে, ফাঁকা আওয়াজ তোলে- আদতে কোনো এই দেশটায় সনাতনীদের ধর্ম পালনের কোনো অধিকার নেই, তাদের জীবনের সুরক্ষা নেই।
ফরিদপুর শহরের পুরাতন কালীবাড়ি মন্দিরের কষ্টিপাথরের কালী প্রতিমাসহ সোনা ও রুপার অলংকার চুরি করেছে দুষ্কৃতী, শয়তানরা।
রবিবার (২০ সেপ্টেম্বর) ভোরে এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে । ঘটনায় মন্দিরের সেবায়েত ও কমিটির সভাপতি কুশল চক্রবর্তী কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের (জিডি) করেছেন।
মন্দির কর্তৃপক্ষ জানায়, চুরি হওয়া কালী প্রতিমাটির ওজন প্রায় ২০ কেজি।
প্রতিমাটির সঙ্গে ছিলো ৭-৮ ভরি স্বর্ণালংকার, পিতলের ছোট ছোট বিষ্ণু, রাধাকৃষ্ণ ও মনসা মূর্তি এবং মহাদেবের লিঙ্গের সঙ্গে থাকা আনুমানিক ৮–১০ ভরি ওজনের রুপার সাপও চুরি করা হয়েছে।
মন্দিরের পুরোহিত দেবী প্রসাদ চক্রবর্তী বলেন, কষ্টিপাথরের কালী প্রতিমাটি একটি শ্বেতপাথরের শিবমূর্তির ওপর স্থাপন করা ছিল।
চোরেরা শিবমূর্তিটি রেখে প্রায় ২০ কেজি ওজনের কালী প্রতিমাটি নিয়ে গেছে।
সেখানে ঢুকতে পূর্ব পাশের একটি দরজার তালা ভাঙা হয়। এরপর লোহার গেটের আরও চারটি তালা ভাঙা হয়।
কিন্তু এতগুলো তালা ভাঙার হলো, মূর্তি তালা ভেঙে বের করে নিয়ে যাওয়া হলো, অথচ সারা রাতে কারও কানে গেল বলে জানা যায়নি।
এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না। পূর্বপরিকল্পিত।
সংখ্যালঘুদের সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হিসাবে ২০২৬ সালের প্রথম ৬ মাসেই ২৫৭টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে, এবং প্রাণ গেছে ৪৪ জনের।
শুধু জানুয়ারি থেকে মার্চেই ২৫টি খুন আর ৩৫টি মন্দিরে হামলা ও লুটের কথা জানিয়েছে তারা।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই অন্তত পঞ্চাশটি হামলার অভিযোগ উঠেছিল, যার মধ্যে ছিল কুমিল্লায় শিবমন্দিরে বিস্ফোরণ, বগুড়ায় লক্ষ্মী মন্দিরে অগ্নিসংযোগ আর ভোলায় হিন্দু নারীকে অপহরণ করে গণধর্ষণ।
অথচ ভোটের আগে বা এখনো বিএনপি সনাতনীদের সুরক্ষার কথা বলেই চলেছে।
মন্দির কমিটির সভাপতি কুশল চক্রবর্তী বলেন, সকালে মন্দিরে প্রতিমা না পেয়ে মন্দিরের পাশের একটি পরিত্যক্ত ভবন থেকে কালী প্রতিমার পায়ের কিছু অংশ ও মহাদেবের অংশবিশেষ পাওয়া যায়।
কিন্তু অন্য জিনিসের সন্ধান পাওয়া যায়নি।
