ধানমন্ডি: ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার হয়েছে। চারিদিকে লাশ আর লাশ! লাশের গন্ধে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।
ঠিকমতো শ্বাস নেয়া যাচ্ছে না দেশটায়। বুকে চাপ চাপ অনুভব হয়।
রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনি ভাটারা থানার একটি আবাসিক এলাকায় বাস করতেন।
আজ, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ ধানমন্ডি ১০ নম্বর সড়কের লেকপাড়ে আবেশ অ্যান্ড রেস্টুরেন্টের ৭ নম্বর শাখার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
সকালে লেকের মধ্যে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এমন ভয়াবহ দৃশ্য দেখে তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সঙ্গে থাকা একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পায়।
পরিচয়পত্র দেখে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। জাভেদ আহম্মেদের স্ত্রী শাহানা জাবিন খান মরদেহ শনাক্ত করেন।
ধানমন্ডি লেকে এমন মৃত্যু এটা খুব স্বাভাবিক মনে হচ্ছে না।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
জাভেদ আহম্মেদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।
