ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৫ জন মারা গিয়েছেন। এই একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন।
উল্লেখযোগ্য যে, চলতি বছর ডেঙ্গুতে একদিনে এটাই হচ্ছে হাসপাতালে সর্বোচ্চ ভর্তির রেকর্ড। অর্থাৎ ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের আজ মঙ্গলবারের তথ্য বলছে, চলতি বছর দেশে ডেঙ্গুতে এখনো পর্যন্ত মোট ১৯৫ জন মারা গেছেন। এবং হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫ হাজার ৪৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে দুজন এবং ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা আর বরিশাল বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছেন।
