ঢাকা: দক্ষিণ আফ্রিকায় মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। তিন সশস্ত্র ব্যক্তির নির্বিচার গুলিবর্ষণে একজন অন্তঃসত্ত্বা নারীসহ প্রায় ১১ জন মারা গিয়েছেন।
ডারবান শহরের দক্ষিণাঞ্চলীয় একটি টাউনশিপে আয়োজিত পারিবারিক ঘরোয়া অনুষ্ঠানে এই করুণ ঘটনাটি ঘটে।
মঙ্গলবার রাতে ঘটা ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
পুলিশ জানায়, কোয়াজুলু-নাটাল প্রদেশের কোয়ামাখুথা টাউনশিপে একটি বাড়িতে পার্টি চলার সময় হঠাৎ করেই তিনজন বন্দুক নিয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে।
ঘটনাস্থলেই অন্তঃসত্ত্বা নারীসহ ১০ জনের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনায় আহত অবস্থায় চারজনকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গিয়েছেন।
হামলার পেছনে মূল উদ্দেশ্য কী ছিল সেটা এখনো জানায়নি পুলিশ।
