ফরিদপুর: টোকাই এনসিপির মাথায় তো সর্বক্ষণ চলতে থাকে, কীভাবে মানুষকে লুটেপুটে খাবে! তার জন্য যা কিছু করতে হয়, যত সমাজবিরোধী কর্ম, জঙ্গীবাদ করতে লাগুক ওরা করছে।

এবার অবৈধভাবে কারখানায় যৌন উত্তেজক ওষুধ, বেবি জেলসহ অন্যান্য সামগ্রী তৈরির দায়ে এনসিপির ফরিদপুর জেলার এক নেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অবৈধভাবে ভেজাল ওষুধ, খাদ্যপণ্য তৈরি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করছিলেন তিনি।

দণ্ডপ্রাপ্ত মো. বায়েজিদ হোসেন শাহেদ (৪০) এনসিপি জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তিনি আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে শহরের গোয়ালচামট এলাকায় থাকেন।

অবৈধ কাজে হাত পাকা এদের।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো বলেন, মঙ্গলবার রাতে শহরের গোয়ালচামট এলাকায় এনসিপি নেতা শাহেদের মেসার্স জনতা ল্যাবরেটরিজ কারখানায় অভিযান চালিয়ে এই কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কারখানাটি থেকে প্রচুর পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার ও জব্দ করা হয়েছে।

সেখানে শিশুদের ভেজাল ও নকল জেলি, বিভিন্ন প্রকারের নকল হারবাল সিরাপ এবং মানহীন যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *