ঢাকা: আজ দুপুর ১টার মধ্যে দেশের ৮টি জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে সাময়িক দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে, বা বজ্রবৃষ্টিও হতে পারে।
আবহাওয়া খারাপ হতে পারে আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর সকাল ৫টায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই পূর্বাভাস প্রকাশ করা হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ক্ষণস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
এই কারণে দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
