ঢাকা: নাসিরুদ্দিন পাটোয়ারী হলেন বাংলাদেশের বড় জ্ঞান লিডার! ককটেলের মাফিয়া বললেও কোনো ভুল নেই। কারণ তিনি নিজের মুখে স্বীকার করেছেন।
তাঁকে কি বাংলার আইনশৃঙ্খলা বাহিনী আটক করতে, বিচারের আওতায় আনতে ভয় পায়?
তাঁর কথাবার্তায় বোঝা যায় যত ককটেল ডাকাতি লুচ্চামি বদমাশি ছিনতাইয়ের গডফাদার এই নাসিরউদ্দিন।
তাঁকে হেফাজতে নিতে এত সংকোচ কেন?
নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, ” আমাদের দাবি মেনে নিন, তাহলে ককটেল বিস্ফোরণ বন্ধ হয়ে যাবে “।
এর মানে কি পাটোয়ারী বা ১১ দল ককটেল ফাটাচ্ছে?
রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এটাই লজ্জার! এখনো উচিৎ বলে মনে করা হচ্ছে। উচিৎ কাজটা হয়নি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।
সম্প্রতি রাজধানীতে এক প্রতিবাদ মিছিল শেষেই নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, সরকার তাঁদের প্রধান তিনটি দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ধরনের ককটেল বিস্ফোরণ ঘটবে না।
২১ সেপ্টেম্বর রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মিছিল শেষে তিনি এই বক্তব্য দেন। অথচ এখনো তাঁর বিরুদ্ধে কোনো বিচার নেই?
