মিরপুর: মিরপুরে রাড্ডা সেন্টার ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটিয়েছে প্রায় ২৫০ জনের একটি দুর্বৃত্তর দল। এর পেছনে আর কে বা কারা জড়িত আছে তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি।
তবে ঘটনায় মাত্র চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে লুটপাটের ঘটনায় জড়িত বাকি হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের কাজ চলছে।
ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, মুখোশ পরা অন্তত দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে, স্বাস্থ্যসেবা কেন্দ্রে ঢুকে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি টিকা, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ সামগ্রী লুট করেছে।
শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, “আমরা একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছি, কিন্তু সেসব ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমে সংশ্লিষ্টতা পাওয়ায় আমরা চারজনকে গ্রেপ্তার করেছি।”
তবে গ্রেপ্তারদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাননি তিনি।
