ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে মর্মান্তিক ঘটনা ঘটলো।

ট্রেনে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে যান দুই পা হারানো রাবেয়া খাতুন (৩৭) নামে এক যাত্রী। তিনি মারা গেছেন।

ঘটনায় শোকের ছায়া পড়েছে।

খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন রাবেয়া।

শনিবার সকাল ৯টায় কালীগঞ্জ রেল স্টেশনে এই করুণ ঘটনা ঘটে। তিনি ঢাকার খিলক্ষেত এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, সকালে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী ট্রেনটি মোবারকগঞ্জ রেলস্টেশনে বিরতির পর যাত্রা শুরু করলে ওই নারী ট্রেনে উঠতে যান।

হঠাৎ মুহূর্তের অসাবধানতায় পা পিছলে নিচে পড়ে যান। এসময় চাকার নিচে চাপা পড়ে তার দুই পা একদম বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তার একটি হাত ও শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শাহজাহান শেখ জানান, নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ থেকে যশোর হাসপাতালে রেফার করা হয়। কিন্তু পথেই তিনি মারা যান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *