ঢাকা: ডেঙ্গু কেড়ে নিলো এক চিকিৎসকের প্রাণ। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ডাক্তার।

ডা. আঁচল রায় নামের ওই চিকিৎসক রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি ৪২তম বিসিএসের কর্মকর্তা ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ছিলেন।

তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে। ডাক্তার রায় অসুস্থ হওয়ার আগের দিনও রোগীদের সেবা দিয়েছেন। এমনকি পরের দিন ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই ডেঙ্গু তাঁর প্রাণ কেড়ে নেয়।

যথেষ্ট দুঃখজনক একটি ঘটনা এটি।

ডা. আঁচল রায়ের মৃত্যুতে ৪২তম বিসিএসের সহকর্মী ও চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে সহকর্মীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

ডেঙ্গুর উপদ্রব ক্রমাগত বাড়ছে। চলতি বছর এখন পর্যন্ত সারাদেশে ২১৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭১ হাজার ৫৩৬ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *