ঢাকা: মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বরাবর স্পষ্টবাদী। কথা বলতে ভয় পান না তিনি। আর রাজাকার জামাতকে বলতে যারা ভয় পায় তারা তো নিজেরাই রাজাকার।
জামাতকে কঠিন ভাষায় বিদ্ধ করেন তিনি। তবে বিদ্ধ করলেও লাভ নেই, সেই যে জামাত চামড়া মোটা পাকিস্তানি—!
জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনার পাশাপাশি নিজ দলের নেতাকর্মীদের অপকর্মের আত্মপর্যালোচনা এবং সততা বজায় রাখার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। নৈরাজ্যের প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফজলুর রহমান পরিষ্কার বলেন, আপনারা সাপকেও বিশ্বাস করতে পারেন, কিন্তু একটা সাপ আর একটা জামায়াত যদি আপনার সামনে এসে পড়ে তাহলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হবেন, তারপর সাপের দিকে তাকাবেন।
বিএনপির নেতাকর্মীদের শুধরে যাওয়ার আদেশ দেন তিনি। বিএনপির উদ্দেশ্যে
তিনি বলেন, রাষ্ট্র ক্ষমতায় যদি তারেক রহমানকে রাখতে চান, বিএনপিকে ক্ষমতায় রাখতে চানতাহলে সর্বাগ্রে নিজেদের সততা বজায় রাখুন। ধান্দাবাজি, চাঁদাবাজি এবং ক্ষমতার দাপট দেখানো বন্ধ করুন।
তিনি আরও বলেন, গত দুই বছরে আমাদের যে কিছু ভুল হয়নি তা নয়। ভুল আমাদের হয়েছে। তাই তওবা করেন, সেই ভুলের জায়গা থেকে ফিরে আসেন।বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান নেতাকর্মীদের পরম সততার সঙ্গে কাজ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
