ঢাকা: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি শুভেচ্ছা জানান।

পোস্টে সাকিব লেখেন, ‘শুভ জন্মদিন আপা। আপনার সুস্বাস্থ্য ও ভালো থাকার জন্য শুভকামনা রইল।’

আজ, সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার সাথে তোলা একটি পুরনো ছবি পোস্ট করে এই শুভেচ্ছা বার্তা দেন সাকিব।

সাকিব প্রতিবারই শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আসছেন। এই কারণে রাজাকারদের অপুষ্টিজনিত কথা শুনতে হয় তাঁকে। তবে রাজাকার, জামাতিদের কথায় পাত্তা দেয়ার বান্দা সাকিব না।

এর আগে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত আওয়ামী লিগের ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে সাকিব আল হাসান যোগ দিয়েছিলেন। সেখানে অংশগ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর বাড়িতে বোমা নিক্ষেপ করা হয়।

ওই সাংবাদিক বৈঠকে শেখ হাসিনাও ভার্চুয়ালি বক্তব্য পেশ করেন। তবে তাঁকে দেখানো হয়নি।

শাকিবের বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনার প্রতিক্রিয়ায় আওয়ামী লিগ এক বিবৃতিতে জানায় “আওয়ামী লিগের সাংবাদিক বৈঠকে অংশ নেওয়ার মূল্য হিসেবে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। নব্য ফ্যাসিবাদে গ্রাস করেছে বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেট আইকন সাকিব আল হাসানের বাসভবনে এক ভয়াবহ পেট্রোল বোমা হামলা চালানো হয়, যা ঘটে বিশ্বখ্যাত এই তারকা ক্রিকেটার দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর।”

এত অত্যাচার গেছে সাকিবের ওপর, তবে তিনি পাল্টাননি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী জঙ্গী আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।

সেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে এমপি হওয়া সাকিবের ভূমিকা নিয়েও আন্দোলন চলাকালে ও পরবর্তীতে প্রশ্ন তোলে সাধারণ জঙ্গী গোষ্ঠী। শেখ হাসিনা সরকারের পতনের পর সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।

তবে সাকিব এও জানিয়েছেন, তাঁকে নিরাপত্তা দিলে তিনি দেশে আসবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *