ঢাকা: জামাতি গাজী গেলেন কারাগারে।
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম ওরফে গাজী নজরুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

মরিয়মকে দাবার ঘুঁটি করা হয়েছিলো। এক তো তার মামা, বাবা দায়ী। এবং গাজী দায়ী আছেই।

গাজী নজরুলের তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এই আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ সালাউদ্দিন নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর আবেদন করেন। অন্যদিকে তার পক্ষে আইনজীবী মাহবুবুল ইসলাম জামিনের আবেদন করেন।

দুই পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *