বান্দরবান: ভাইঝির মরদেহ পাওয়া গেলো ফুফুর কক্ষের বাক্সে! এগুলোই ঘটছে দেশে।

বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পরেই শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়েছে ফুফুর কক্ষের একটি বাক্স থেকে।

শিশুটির বয়স তিন বছর। এ ঘটনায় শিশুটির ফুফু নার্গিস সুলতানাকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া পড়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুয়ালক বাজারসংলগ্ন ময়দার মিল এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত শিশু তায়িফা সুলতানা (৩) ওই এলাকার ইলিয়াস খানের মেয়ে। সোমবার সকাল থেকে সে হঠাৎ করেই নিখোঁজ ছিল।

অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায় না কোথাও। এরপরেই মেয়েটির বাবা ইলিয়াস খান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। কে জানতো নিজের ফুফুর ঘরেই যে ভাইঝি লাশ হয়ে আছে! কোন যুগে আমরা বসবাস করছি!!

পুলিশ জানায়, ইলিয়াস খানের বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, নার্গিস সুলতানা শিশু তায়িফাকে তার কক্ষে নিয়ে যাচ্ছেন। পরে নার্গিসের কক্ষে তল্লাশি চালিয়ে একটি বাক্সের ভেতর থেকে তায়িফার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ফুফুই হত্যা করেছেন নিজের ভাইয়ের মেয়েকে।

সোমবার রাত ১০টার দিকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নার্গিস সুলতানা ভাতিজিকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেছেন। তবে হত্যার কারণ সম্পর্কে তিনি কিছু জানাননি।

জানা গিয়েছে, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় তার। এরপর থেকে নার্গিস সুলতানা তার ভাই ইলিয়াস খানের সঙ্গে একই বাড়িতে থাকতেন। আপন ভাতিজিকে হত্যার ঘটনায় পরিবারের সবাই স্তম্ভিত, শোকার্ত হয়ে পড়েছেন।

কী দোষ করলো এই ছোট্ট মেয়েটি?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *