ঢাকা: সনাতনীদের ধর্মীয় এবং সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। দেখতে দেখতে চলে এলো। অক্টোবরেই পুজো।
ছুটি নিয়ে প্রতি বছর একটা ব্যাপার তো থাকেই। যেহেতু এই দেশে সনাতনীদের অধিকার নেই বললেই চলে। তাই তাকিয়ে থাকতে হয় কয়দিন ছুটি আছে সেদিকে।
যাই হোক, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এবার যুক্ত হলো আরও একদিন। ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাহী আদেশে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) ছুটির অনুমোদন দেন।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) নির্বাহী আদেশে এবং বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর (বুধবার) সাধারণ ছুটি আছে।
আর এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
২৩ আর ২৪ অক্টোবর হলো শুক্র ও শনিবার। এ দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি থাকছে। এটি পরিষ্কার।
মঙ্গলবার থেকে শুরু হয়ে ছুটি শেষ হবে শনিবার।
২০২৬ সালে মহালয়া হবে ১০ অক্টোবর। হাতে আছে মাত্র ১১ দিন।
এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
