ঢাকা: দীর্ঘ ১৯ বছর পর ২০২৬ সালের ৩১ জুলাই ভারতের কলকাতার মাটিতে পা রাখতে পেরেছিলেন লেখক তসলিমা নাসরিন।

‘সেক্যুলার মিশন’ ও ‘পশ্চিমবঙ্গের জন্য’ নামক সংগঠনের আমন্ত্রণে তিনি কলকাতা যান। ১ আগস্ট রবীন্দ্র সদনে এবং ২ আগস্ট বাংলা আকাদেমিতে সংবর্ধনা এবং অনুষ্ঠানে যোগ দেন। জমানো কত স্মৃতির কথা বলেছেন তিনি কলকাতা নিয়ে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তসলিমা নাসরিনকে স্বাগতম জানিয়ে বলেছিলেন, তিনি যখন ইচ্ছা যেতে পারেন পশ্চিমবঙ্গে, তাঁকে নিরাপত্তা দেবে সরকার।

এবং তারপরেই আবারো তসলিমা যাচ্ছেন কলকাতা। অবশ্য সে সময় দিল্লি ফেরার আগেই তিনি জানিয়েছিলেন আবারো যাবেন।

দুর্গা পূজার আগে তথা আগামি ৮ অক্টোবর, ২০২৬ কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত হতে চলেছে লে রিদম সংস্থা আয়োজিত ঊমা সম্মান ও রিনি মুখার্জি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। অনুষ্ঠান ‘শিকল ভাঙ্গার গল্প’ ।

অনুষ্ঠানে নিজের লেখা কবিতা পাঠ করবেন তসলিমা নাসরিন। আর তাঁর লেখা ও অন্যান্য কবিতা গান গাইবেন সোমদত্তা ব্যানার্জি, মৌসুমী হোসেন, পিয়ালী হালদার। গানে সুর দিয়েছেন মৌসুমী হোসেন।

দেবী বন্দনার নৃত্য পরিচালনায় থাকবেন মৈত্রেয়ী পাহাড়ী। সমাজের বিভিন্ন ধারার কৃতী নারীদের দেওয়া হবে “ঊমা সম্মান”, কয়েকজন বিশিষ্ট নাগরিককে দেওয়া হবে ‘রিনি মুখোপাধ্যায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’।’

উল্লেখযোগ্য যে, ‘লে রিদম’ (Le Rythme) একটি শংসাপত্রপ্রাপ্ত সংস্থা। এটি সমগ্র ভারতজুড়ে সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার আর জাতীয় প্রতিভার লালনে কাজ করে চলেছে।

প্রখ্যাত প্লেব্যাক গায়িকা ও সাংস্কৃতিক দূরদর্শী প্রয়াত রিনি মুখোপাধ্যায়ের হাত ধরে ‘লে রিদম’-এর সূচনা হয়েছিল।

রিনি মুখার্জী বেঁচে নেই, তবে সংস্থাটি তাঁর মূল লক্ষ্য ও ভাবধারাকে অক্ষুণ্ণ রেখেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *