পাবনা: জঙ্গীরা নাশকতা করছে, ৯০০-র বেশি লাশ পাওয়া গেছে ২০ মাসে দেশে, বসতবাড়িতে ৩০ ককটেল, এখানে ওখানে জনঘন জায়গায় ককটেল, মানুষ হত্যা চলছে একদম সূর্যোদয় সূর্যাস্তের মতো নিয়ম মাফিক। তারপরেও কয়জনকে গ্রেপ্তার করতে দেখেছেন?
আসলে বিচার তো সবার জন্য সমান হতে হবে! সেটার কোনো বালাই নেই এই দেশে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করার জন্য আনা আস্ত কেকটা পর্যন্ত জব্দ করেছে পুলিশ। ঘটনাগুলো খুব ভালো নয়।
পাবনার ঘটনা। মিছিল করার প্রস্তুতির সময় সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ প্রায় ১৪-১৫ জন নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আব্দুল ওহাবের পরিচয় ছাড়া অন্যদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।
পাবনা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, অভিযুক্তরা শহরে নাশকতার উদ্দেশ্যে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন।
তবে নাশকতা কী ধরনের, সেটা তিনি বলেননি।
অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
