ঢাকা: জঙ্গীর বিরুদ্ধে অবস্থান নেয়া এই দেশে বিশাল অপরাধের। আপনাকে চাকুরি থেকে বরখাস্ত করা হবে আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে এবং জুলাই জঙ্গীর বিরুদ্ধে অবস্থান নেন। আজ্ঞে! দেশের এখন এটাই নিয়ম!

আর সে কারণেই বরখাস্ত করা হলো একজন অধ্যাপককে।

জুলাই গণ–অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিয়ে কথা বলেছেন অধ্যাপক। জিনাত হুদা দাবি করেন, বিষয়টি পরিকল্পিত, আগে থেকেই নির্ধারিত এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে এই বরখাস্তের বিষয়ে অধ্যাপক জিনাত হুদা গণমাধ্যমে বলেছেন, ‘আমার বিরুদ্ধে আনা একটি অভিযোগও তারা প্রমাণ করতে পারেনি। মোট ছয়টি অভিযোগ ছিল, কিন্তু ছয়টি অভিযোগই সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। শিক্ষক সমিতির নিয়ন্ত্রণ নেওয়া এবং আমাকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়াই এর মূল উদ্দেশ্য ছিল। আমাকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়ে এখন তারা অমেধাবীদের সুযোগ করে দিতে চাচ্ছে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *