চাঁপাইনবাবগঞ্জ: স্কুলের শিক্ষার্থী আবারো অসুস্থ হয়ে পড়লো খাবার খেয়ে।
ঘটনা চাঁপাইনবাবগঞ্জের। শিবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা বনরুটি খেয়ে মোট ১২ জন প্রাথমিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
এই ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের গঠিত কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয়েছে– অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)-কে আহ্বায়ক এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নিরাপদ খাদ্য অফিসার ও জেলা স্যানিটারি পরিদর্শককে সদস্য করে এই কমিটি গঠন করা হয়।
কমিটিকে খাবারের গুণগত মান যাচাই, অসুস্থতার কারণ বের করা এবং এর জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগেও অনেক স্কুলে এই ধরনের ঘটনা ঘটেছে।
