ঢাকা: লিওনেল মেসি হয়ে যাচ্ছেন ডক্টর মেসি! জীবনে সবকিছুই অর্জন করলেন এই কিংবদন্তি খেলোয়াড়।

লিওনেল মেসির বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে এই নতুন অধ্যায়।

বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্ষদ গতকাল বুধবার কিংবদন্তিকে তাদের সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি (ডক্টর হোনরিস কউসা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটি খেলবেন মেসি। সেদিন ম্যাচের আগে তাঁকে এই সম্মাননা প্রদান করা হবে।

বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা থেকে ব্যক্তিগত অসংখ্য পুরস্কার জিতেছেন মেসি।

মেসির উৎকর্ষ, অধ্যবসায়, বিনয় এবং আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে তাঁর দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবেই দেওয়া হচ্ছে এই সম্মাননা।

উল্লেখযোগ্য যে, বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে বিশেষভাবে আয়োজন করা বিদায়ী ম্যাচটিই হতে যাচ্ছে জাতীয় দলের হয়ে মেসির শেষ উপস্থিতি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, মেসিকে তার প্রাপ্য বিদায় দেওয়ার জন্যেই ম্যাচটি আয়োজন করা হয়েছে।

সব ঠিক থাকলে দেশের হয়ে ২০৮তম এবং শেষ ম্যাচ খেলবেন আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিধারী মেসি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *