ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।

এই ২৪ ঘন্টাতেই নতুন করে ১ হাজার ২১৪ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৮২ জন নিশ্চিত এবং ১ হাজার ১৩২ জন সন্দেহজনক রোগী বলা হচ্ছে।

আজ, বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২১ হাজার ৬০২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এছাড়াও সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৬৬৩ জন।

এই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৭৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এই পর্যন্ত হাম ও সন্দেহজনক হামে মোট ১১১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০১ জনের মৃত্যু নিশ্চিত হামে এবং ১ হাজার ৯ জনের মৃত্যু সন্দেহজনক হামে হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *