পাবনা: শেখ হাসিনার জন্মদিনে ফেসবুকে পোষ্ট করার কারণে ক্লাসরুম থেকে কারাগারে পাঠিয়ে দেয়া হলো এক ছাত্রকে।
এই হচ্ছে সরকার, প্রশাসন! ভবিষ্যৎ প্রজন্মকে হাতে ধরে নষ্ট করার কারিগর এরাই।
পাবনার সুজানগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে তা ফেসবুকে প্রচারের অভিযোগে রবিন বিশ্বাস (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
স্বৈরাচার কে?
স্কুল প্রাঙ্গণ থেকে তাকে আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজ থেকে তাকে আটক করে আমিনপুর থানা পুলিশ।
রবিন ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। তার বাড়ি রানীনগর ইউনিয়নের বাদাই গ্রামে। বাবার নাম মো. গাজী বিশ্বাস।
এখানে জড়িত আছে কয়েকজন বিএনপি নেতাও। এরাই মূলত ধরিয়ে দিয়েছে রবিনকে।
বৃহস্পতিবার স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী বিদ্যালয়ে গিয়ে রবিনকে সেখান থেকে বের করে নেওয়ার চেষ্টা করে। একজন ছাত্রকে স্কুল থেকে বের করার অধিকার তাদের কে দিয়েছে?
এই ঘটনায় শিক্ষকরা বাধা দিয়ে তাদের বিদ্যালয় থেকে বের করে দেন।
এর কিছুক্ষণ পর আমিনপুর থানা পুলিশ বিদ্যালয়ে যায়। পরে ক্লাস শেষে রবিনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
