ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, শুধু বিশৃঙ্খলা না রীতিমতো মব করেছেন এই জামাতি নেতা!

সরকারি কর্মকর্তাকে ঘুষি দেখিয়ে প্রায় মারতে উদ্যত হয়েছেন তিনি।

অবশেষে তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিকে জামাত দেশের পথঘাটে ভিড় করে জনগণকে হয়রানি করছে। দাবি আখতারুজ্জামানের মুক্তি চাই। এরা নাকি আবার দেশের ভালো, দশের ভালো চায়।

গ্রেপ্তার মেজর (অব.) আখতারুজ্জামানের শীঘ্রই মুক্তি ও তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।

দুপুর ১টায় বায়তুল মোকাররম মসজিদ থেকে মিছিল বের করবে দলটির ঢাকা মহানগরী শাখা।

গতকাল শুক্রবার দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত শুক্রবার রাজধানীর উত্তরায় আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘হয়রানিমূলক’ মামলা করা হয়েছে—এমন অভিযোগ করে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর।

বিকেলে উত্তরার জসিম উদদীন মোড় এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *