ঢাকা: হত্যা, মব এসব ঘটনা নিয়মিত ঘটছে দেশে। কোনো সুরাহা নেই, অপরাধীর বিচার নেই।
এবার গুরুতর অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও মোহাম্মদপুর থানার ৩৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সালেক খান বাবুকে মব সৃষ্টি করে বাড়ির ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বিএনপির কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, সালেক খান বাবুকে ঘিরে বিএনপি জামাতের একদল উচ্ছৃঙ্খল লোক সংঘবদ্ধ হয়ে হামলা চালায় এবং তাঁকে বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়।
নির্মমভাবে মেরে ফেলা হয় তাঁকে। ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সালেক খান বাবুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাঁর রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন।
আওয়ামী লীগের ফেসবুক পেইজে এই ঘটনাটি নিয়ে লেখা হয়।
সেখানে বলা হয়, “আইনের তোয়াক্কা না করে বিএনপির সশস্ত্র ক্যাডাররা ‘মব’ তৈরি করে নিরীহ ও প্রাক্তন ছাত্রনেতাদের ওপর প্রাণঘাতী হামলা চালাচ্ছে। সালেক খান বাবুর এই নির্মম পরিণতি সেই সন্ত্রাসী মানসিকতারই বহিঃপ্রকাশ।
বাড়ির ছাদে ঘিরে ধরে হামলা চালানো এবং সেখান থেকে ফেলে দিয়ে হত্যা করা কোনো রাজনৈতিক প্রতিবাদ নয়, এটি স্পষ্টত পরিকল্পিত নারকীয় হত্যাকাণ্ড”!
