পাবনা: জটিলতা কাটিয়ে অবশেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়াম প্রকল্প এলাকায় পৌঁছেছে।
আজ, শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুর প্রকল্পে প্রবেশ করে।
প্রকল্পের পরিচালক (পিডি) ড. করিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাশিয়া থেকে ভারত হয়ে বিশেষ কার্গো উড়োজাহাজে চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এবং তারপর বিশেষ নিরাপত্তাব্যবস্থায় সড়কপথে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি পাবনার ঈশ্বরদীর রূপপুরে নেওয়া হয়।
সূত্র জানায়, ইউরেনিয়াম বহনকারী বিশেষ কার্গো বিমানটি কাজাখস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে বিরতির পর বাংলাদেশে পৌঁছায়।
নাটকীয় জটিলতা সৃষ্টি করেছিলো পাকিস্তান। কিন্তু এই জঙ্গী রাষ্ট্রটি খুব ভালোভাবে নিজের দোষ অন্যের ঘাড়ে দিতে পারে। উদোর পিন্ডি বুধোর ঘাড়ে দেয়, কখন কী করে তার কোনো ঠিক ঠিকানা নাই।
অবশেষে বন্ধু বাংলাদেশের বিদ্যুৎ সংকট মেটাতে রুশ ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল পাকিস্তান।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) প্রণব কুমার সরকার গণমাধ্যমকে বলেন, ঈশ্বরদীর মুলাডুলি থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরকে কড়া নিরাপত্তার মধ্যে রূপপুর প্রকল্পের অভ্যন্তরে নেওয়া হয়েছে।
উল্লেখযোগ্য যে, দ্বিতীয় ইউনিটের প্রথম চালানটি গত ২৪ সেপ্টেম্বর দেশে আসার কথা ছিল। কিন্তু রাশিয়া থেকে বাংলাদেশে আসার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি পায়নি, ফলে নির্ধারিত সময়ে চালানটি আনা সম্ভব হয়নি।
পরিকল্পনা অনুযায়ী আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও নয়টি ফ্লাইটে রূপপুরের জ্বালানি দেশে আসবে। এসব চালানের মাধ্যমে প্রথম ইউনিটের জন্য আরও ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে আনার কথা রয়েছে।
জ্বালানির পরবর্তী চালানগুলো রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবে।
