ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৮ জন।

এই একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫২ জন।

শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

হামের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে আটজন মারা গেছেন, তারা সবাই ঢাকা বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে এখন পর্যন্ত মোট ১১২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২০ জন।

সরকারি হিসেব অনুযায়ী, দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৬৬৬ জনে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *