ঢাকা: ওরা দেশটা এমন জায়গায় দাঁড় করিয়েছে যে ধ্বংসের দরজায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ। জঙ্গীবাদ মাথাচাড়া দিয়েছে নতুন করে নয়, ৫ আগস্ট থেকেই। এখন তো ঠুকরে ঠুকরে কাকের মাংস কাক খাচ্ছে।
হুমকি দেয়া হয়েছে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। ইমেইলের মাধ্যমে গণবোমা হামলার হুমকি!
রবিবার (৪ অক্টোবর) (Typical Chinese man) ই-মেইল আইডি থেকে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে এই হুমকি দেওয়া হয়।
ইমেইলে বলা হয়, আগামিকাল মঙ্গলবার বেলা ১১টায় একাধিক বোমা হামলা হবে। এতে বলা হয়, ১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালানো হবে। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যে,- যা ঘটতে চলেছে, তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ অক্টোবর আনুমানিক বেলা ১১টায় এই হামলা করা হবে।
ব্রাক বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি। তবে বাড্ডা থানায় একটি সাধারণ জিডি করা হয়েছে।
ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাড্ডা থানায় একটি জিডি করেছে। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিটিটিসি ইউনিট ও থানা পুলিশের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
