ঢাকা: ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট বুকিং নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)।

আজ, মঙ্গলবার (৬ অক্টোবর) কেন্দ্রটির পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী দুই সপ্তাহের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট বৃহস্পতিবার বা সপ্তাহের শেষ কর্মদিবসে খোলা হবে। তবে সংশ্লিষ্ট মিশন ও ভিসা বিভাগের অ্যাপয়েন্টমেন্ট স্লটের প্রাপ্যতার ওপর বিষয়টি নির্ভর করবে।

আইভ্যাক জানিয়েছে, স্লটের প্রাপ্যতা সাপেক্ষে রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা থাকবে।

নতুন গাইডলাইনে আরও বলা হয়েছে, একই দিনের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না। আবেদনকারীরা কেবল পরবর্তী দুই সপ্তাহের নির্ধারিত তারিখগুলোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *