ঢাকা: ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিক (USARPAC)-এর ডেপুটি কমান্ডিং জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভাওয়েল (Lt. Gen. Joel B. Vowell) নতুন দিল্লি সম্প্রতি সফর করেছেন।

গত ২৮ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে তিনি ভারতের সেনাপ্রধান (COAS) জেনারেল ধীরাজ শেঠের সাথে নতুন দিল্লিতে একটি উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন।

এবং এরপর যা ঘটলো তা নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে।

ভাওয়েলের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বৈঠক হয়েছে।

অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘Land Forces International Land Defence Exposition and Chief of Army Symposium 2026 ’-এ অংশ নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

স্থানীয় সময় ৫ অক্টোবর অনুষ্ঠিত এই সিম্পোজিয়ামে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল এবং যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের (USARPAC) ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভাওয়েলের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

অস্ট্রেলিয়ার সেনাবাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে পারস্পরিক সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

অস্ট্রেলিয়ার সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং উভয় পক্ষ ভবিষ্যতে প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

এই বৈঠকটি উপমহাদেশের ভূ-রাজনীতির প্রেক্ষাপটে সমাধানের চাইতে বরং নতুন অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।

উল্লেখ্য যে, সেপ্টেম্বর মাসের শেষের দিকে জেনারেল ভাওয়েল নয়াদিল্লিতে অবস্থানকালে ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে সাক্ষাৎ করেন।

জেনারেল জামান ও জেনারেল ভাওয়েলের মধ্যে আলোচনায় দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও তথ্য আদান-প্রদান বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়।

ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিক (USARPAC)-এর ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভাওয়েলের সঙ্গে জামানের পৃথক বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা এবং তথ্য বিনিময় আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে Disaster Response Exercise and Exchange (DREE) আয়োজনের বিষয়টি আলোচনায় আসে।

এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (BIPSOT)-এ গ্লোবাল পিস অপারেশনস ইনিশিয়েটিভ (GPOI)-এর অর্থায়নে প্রশিক্ষণ কোর্স চালুর বিষয়েও আলোচনা করা হয়।

বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ আরও বাড়ানোর বিষয়টিও বৈঠকে উঠে আসে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *