ঢাকা: মা ইলিশ রক্ষার জন্য আজ বুধবার (৭ অক্টোবর) রাত ১২টার পর থেকে পদ্মা-মেঘনায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হচ্ছে।

নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং কেনা বেচা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নিষেধাজ্ঞা অনুযায়ী, আগামি ২৯ অক্টোবর পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনার প্রায় ৭০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রতিবছরই নির্দিষ্ট সময়ে নদীতে মাছ ধরার ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ দেওয়া গেলে পরে ইলিশের উৎপাদন ও প্রাচুর্য বাড়ে।

নিষেধাজ্ঞার এই ২২ দিন জেলেদের সাহায্যের জন্য চাঁদপুর জেলার নিবন্ধিত ৪১ হাজার ৩৯০টি জেলে পরিবারকে ২৫ কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *