ঢাকা: রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা একটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টা ৪৬ মিনিটের দিকে মহাখালী বাস টার্মিনালের পাশে ‘প্রাইম’ পরিবহনের ওই বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় ১৪ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে বলেন, দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

তিনি বলেন, “বাসটি শেরপুর থেকে মহাখালী টার্মিনালে পৌঁছানোর পর এসি থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য কারণ বাসের বৈদ্যুতিক গোলযোগ।”

আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *