ঢাকা: শারদীয় দুর্গোৎসব চলে এসেছে। এবং সমান্তরালভাবে শুরু হয়ে গেছে প্রতিমা ভাঙচুর। সনাতনীরা আর কোথায় এই দেশে নিরাপদ? কবে নির্বিঘ্নে তাঁরা নিজেদের ধর্ম পালন করতে পেরেছেন?

তবে নেতাকর্মীদের কিন্তু জোর গলা ঠিকই আছে। যেমন বাকিদের ছিলো।

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন আর আনন্দমুখর করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরলেন।

অবশ্য এইসবই কথার কথা।

কী বললেন একটু দেখি:

তিনি বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিশ্চিন্তে ও আনন্দের সঙ্গে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় অবস্থিত সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনের সময় কথাগুলো বলেন তিনি।

হুইপ অপু বলেন, “জাতীয় নির্বাচনের পর গত সাত-আট মাসে সনাতনী সম্প্রদায়ের মধ্যে আগের মতো ভয় কাজ করছে না বলে অনেকেই আমাকে জানিয়েছেন। তারা এখন নিশ্চিন্তে ও আনন্দের সঙ্গে বসবাস করছেন।”

তিনি আরও বলেন, “এটি বর্তমান সরকারের প্রথম দুর্গাপূজা। সনাতনী ভাই-বোনেরা যাতে নিশ্চিন্তে ও আনন্দের সঙ্গে দুর্গোৎসব উদ্‌যাপন করতে পারেন, সে জন্য প্রধানমন্ত্রী সব সংস্থাকে নির্দেশনা দিয়েছেন।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *