ঢাকা: আশুলিয়ায় ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বহু ক্ষতি হয়েছে এতে।
ঢাকার সাভারের আশুলিয়ায় ফায়ার সার্ভিস আসার আড়াই ঘণ্টা পরে জুট ও তুলার গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন ছড়িয়ে পড়ায় গোডাউনের পাশে থাকা বেশ কয়েকটি বাড়ির কক্ষ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
তবে ফায়ার সার্ভিস অনেক দেরি করে এসেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।
যানজটে ফায়ার সার্ভিসের দেরি, তাছাড়া ট্যাংকে পর্যাপ্ত পানি না থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা! ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এতে।
শুক্রবার তথা ৯ অক্টোবর রাত ১২টা ২০
মিনিটে ফায়ার সার্ভিসের চার ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাতে জামগড়া এলাকার ওই গোডাউনে হঠাৎ আগুনের শিখা দেখতে পান স্থানীয়রাই। মুহূর্তের মধ্যেই আগুন গোডাউনে থাকা তুলায় ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়।
পরে ওই গোডাউন থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের জুটের গোডাউন এবং বাসাবাড়িতে আগুন লাগে।
তবে ফায়ার সার্ভিসের এমন বেগতিক অবস্থার অভিযোগ অনেক পাওয়া যায়। তাঁদের গাফিলতি যথেষ্ট আছে।
