নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়ায় করুণ ঘটনা ঘটে গিয়েছে। বাড়ির উঠানে খেলা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

দেশে একের পর এক অঘটন ঘটছে। অভিভাবকদের সতর্ক থাকা উচিৎ।

রবিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাউয়ালিকান্দা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত দুই শিশু হলো—ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোয়াদ মিয়া (৭) ও আরাফাত মিয়া (৫)।

ঘটনায় শোকের ছায়া পড়েছে।

ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে খেলছিল দুই ভাই। এ সময় প্রতিবেশী নুরেছা খাতুনের পল্লী বিদ্যুতের আর্থিং তারে স্পর্শ করলে এক ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে।

সেই ভাইকে বাঁচাতে গিয়ে আরেক ভাইও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *