ঢাকা: দেশে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়িয়ে গেলো।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩০৩ জনের মৃত্যু হয়েছে।

আজ (রবিবার, ১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

এছাড়াও রোগী‌ ভর্তির সংখ্যাও রেকর্ড করেছে। যা উদ্বেগ আরো বাড়াচ্ছে।

উক্ত একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন, যা চলতি বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) সকাল ৮টা থেকে পরের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ১৯৩ জন ভর্তি হয়েছেন।

এই নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ২৭৫ জনে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *