ঢাকা: ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়েনের মধ্যে, নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে বিমস্টেকভু্ক্ত দেশগুলির বৈঠক।

বিমস্টেকের অন্যতম সদস্য দেশ হচ্ছে বাংলাদেশ। কিন্তু জানা যাচ্ছে, এই শীর্ষ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

উল্টো সালাউদ্দিনের জায়গায় প্রক্সি দেবেন আরেকজন। বাংলাদেশের এক উচ্চপদস্থ আমলার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল ঢাকার প্রতিনিধিত্ব করবে।

জানা গিয়েছে, দু’দিনব্যাপী এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রকের অন্যতম শীর্ষ সচিব মনজ়ুর মোরশেদ চৌধুরী।

সোমবার বিমস্টেকের সদস্য দেশগুলির স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষকর্তাদের বৈঠক শুরু হচ্ছে। মঙ্গলবার সদস্য দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে বাংলাদেশ স্বরাষ্ট্র সচিব মোর্শেদ চৌধুরীসহ তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের দিল্লি সফরের কথা বলা হয়েছে।

আদেশ অনুযায়ী, ১২ ও ১৩ তারিখ দিল্লিতে বিমসটেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের এবং স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠকের কথা বলা হয়।

‘সার্ক, বিমসটেক এবং অন্যান্য অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলীর’ দায়িত্বে থাকা এই অতিরিক্ত পররাষ্ট্র সচিব শহীদুল করিমও বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে রয়েছেন।

ওই দুজনের সঙ্গে প্রতিনিধিদলের সদস্য হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা খানের নাম আছে।

স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ছাড়া অন্য ছয় সদস্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর অংশগ্রহণের কথা একটি গণমাধ্যমকে বলেছেন বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে।

এর আগে, আমন্ত্রণ পেয়েও দিল্লিতে ব্রিকসের আউচরিচ সেশনে যোগ দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিমসটেক সভাপতি হিসাবে তাঁকে ওই আয়োজনে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত সরকার।

আর তার পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক খুব ভাল নয়। তবে সাহায্য চাওয়ার সময় ঠিকই চায় বাংলাদেশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *