নারায়ণগঞ্জ: মুজিব আদর্শের এক অকুতোভয় সৈনিক আইভী রহমান।
এদিন সেলিনা হায়াত আইভিকে ঘিরে নেতাকর্মীদের জয় বাংলা স্লোগান ওঠে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় পুনরায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
আজ, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন আইভী রহমান। এই সময় তিনি সাহসের সাথে বলেন, ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না।’
মঙ্গলবার সকালে সশরীরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন সেলিনা হায়াৎ আইভী। শুনানি শেষে দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ তাঁর আবেদন মঞ্জুর করেন।
শুনানি শেষ হলে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় তিনি জয় বাংলা স্লোগান দেন।
মামলাটির শুনানি করেন নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ। শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।
সমস্ত মিথ্যা, ষড়যন্ত্রমূলক মামলায় তাঁদের আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলাটিতে (নম্বর ১৯, তারিখ: ০৯/০৯/২০২৪) নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ১ নম্বর আসামি করা হয়েছে।
এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমান।
আইভী রহমানের আইনজীবী আওলাদ হোসেন জানান, আজকে সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং মেয়র আইভীর পুনর্জামিনের দিন ধার্য ছিল।
আমরা আদালতে পুর্নজামিনের আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেন।
