ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জন নতুন করে মারা গিয়েছে।

বলা হচ্ছে, এই সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১৭০।

এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬৬ জনের মৃত্যু হয়েছে।

এই একই সময়ে ১৩৯ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এখনো পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৭১২ জন।

এবং ২৪ ঘণ্টায় এক হাজার ৭৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহজনক হাম সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৩৭১ জনে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *