ধানমন্ডি: একজন বয়স্ক ব্যক্তি কান ধরে বসে আছেন এবং এক যুবক রাস্তায় তাঁকে মারধর করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
ভিডিওটি নিয়ে আলোচনা সমালোচনা চলছে। ভিডিওটি প্রচার করে দাবি করা হচ্ছে, বয়স্ক ব্যক্তিটির ওপর ‘মব’ করা হয়েছে।
পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
তবে ঘটনাটা আসলে কী ঘটেছিলো?
জানতে পারা গিয়েছে তথা ধানমন্ডি থানা পুলিশ গণমাধ্যমে জানিয়েছে, মারধরের শিকার হওয়া ঐ বয়স্ক ব্যক্তিটি ২৮ বছর বয়সী একজন তরুণীর স্পর্শকাতর স্থানে হাত দেন।
এই ঘটনাটি নিয়ে রাস্তায় হুলুস্থুল শুরু হলে কয়েকজন পথচারী ওই ব্যক্তিকে মারধর করেন। ওই তরুণীও প্রতিবাদ করেন।
তবে দেখা গেছে এক যুবকের মারধরের বিষয়। আইন হাতে তুলে নেওয়ায় ওই যুবককে এখন খুঁজছে পুলিশ। অন্যদিকে জানা গিয়েছে, ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত বয়স্ক ব্যক্তির এক মাসের সাজা হয়েছে।
যাকে মারধর করা হয়েছে, তার নাম শহীদ আব্দুল্লাহ আল মাসুদ।
পুলিশের সামনেই বাপের বয়সী একজন মানুষকে জনসম্মুখে মারধর করা হচ্ছে, আর সবাই নীরব দর্শক!
তবে প্রশ্ন উঠছে, পুলিশের কাছে বিচার না পেলে কি আইন নিজের হাতে তুলে নিতে হবে? এভাবে কি একটি দেশ চলতে পারে?
অপরাধী যে-ই হোক, বিচার হবে আইনের মাধ্যমে—উন্মত্ত জনতার হাতে নয়।
